ডেনমার্কে ফ্রিজ থেকে ৩ সিরীয় শরণার্থীর লাশ উদ্ধার

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৬, ২৩:৩৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২৩:৩৩

ডেনমার্কে ফ্রিজ থেকে ৩ সিরীয় শরণার্থীর লাশ উদ্ধার ডেনমার্কের একটি ফ্ল্যাটের ফ্রিজ থেকে তিন সিরীয় শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটিতে নিহতরাই বাস করতেন বলে  সোমবার ডেনমার্কের পুলিশ  জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে  এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজন ২৭ বছরের নারী। অপর দুই জন ৭ ও ৯ বছরের মেয়ে। তাদের হত্যা করা হয়েছে। এর বেশি বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ।

কয়েকদিন ধরে কোনও খবর না পেয়ে রবিবার এক উদ্বিগ্ন আত্মীয় পুলিশকে খবর দেন পুলিশকে। তারা আবেনরা শহরের ওই ফ্ল্যাট থেকে লাশের অবশিষ্ট উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নারীর স্বামীকে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

ডেনমার্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত নারীর স্বামী স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে বাস করতেন না। গত বছর তারা ডেনমার্কে পৌঁছান এবং পরে শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম