২৪ হাজার সাইবার হামলার শিকার ফ্রান্সের প্রতিরক্ষা স্থাপনা

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ২১:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২১:৫৫

২৪ হাজার সাইবার হামলার শিকার ফ্রান্সের প্রতিরক্ষা স্থাপনা ২০১৬ সালে ২৪ হাজার সাইবার হামলার শিকার হয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা স্থাপনাগুলো। রবিবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জিন-ইয়েভেস লি ড্রায়ান এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রতিবছর এ ধরনের সাইবার হামলার সংখ্যা দ্বিগুণ হচ্ছে। এই বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় আবার সাইবার হামলার আশঙ্কা রয়েছে।

ফরাসি মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে ধরনের সাইবার হামলা হয়েছে তেমন হামলা ফ্রান্সে হবে না ধরে নেওয়াটা বোকামি হবে। ফ্রান্সের সাইবার নিরাপত্তা বেশ নাজুক বলেও তিনি মনে করেন।

মন্ত্রী জানান, এসব সাইবার হামলার কয়েকশ ছিল বিদেশি। এগুলোর লক্ষ্য ছিল ফ্রান্সের ড্রোন সিস্টেমে অনুপ্রবেশ করা।

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় নিয়ে যখন সারা বিশ্বে আলোচনা চলছে এমন সময় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানালেন। আগামী এপ্রিল ও মে মাসে ফ্রান্সে নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম