দুর্নীতির দায়ে সাবেক আইএমএফ প্রধানের ৪বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৭

দুর্নীতির দায়ে সাবেক আইএমএফ প্রধানের ৪বছরের কারাদণ্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান রদ্রিগো রাতোকে কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহারের মামলায় সাড়ে চার বছর কারাদণ্ড দিয়েছে স্পেনের জাতীয় আদালত। বৃহস্পতিবার এ রায় দিয়েছে আদালত।

রদ্রিগোর বিরুদ্ধে অভিযোগ, স্পেনের আর্থিক সংকট চলার সময় তিনি দুই শীর্ষস্থানীয় স্প্যানিশ ব্যাংকের কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহার করেছেন। তার সঙ্গে মামলায় অভিযুক্ত ছিলেন কাজা মাদ্রিদ ও বানকিয়া ব্যাংকের আরও ৬৪ জন সাবেক কর্মকর্তা। 

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০০৩-২০১২ সাল পর্যন্ত সময়ে তারা ব্ল্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় সাড়ে দশ মিলিয়ন ডলার হোটেল ও পার্টির বিল ও বিলাস সামগ্রী ক্রয় করেছেন।

৬৭ বছরের রদ্রিগো অবশ্য কোনও অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার দাবি, কর্মকর্তাদের সঙ্গে চুক্তি অনুসারেই তিনি এ ব্যয় করেছেন।

অভিযোগপত্র অনুসারে, ২০১০ সালে কাজা মাদ্রিদ ব্যাংকের দায়িত্ব নেওয়ার সময় তার উত্তরসূরী মিগুয়েল ব্লেসার অনিয়মের ধারা রাখেন রদ্রিগো। বৃহস্পতিবার ব্লেসাকেও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম