ইস্টার প্রার্থনায় শরণার্থীদের দুর্ভোগে পোপ ফ্রান্সিসের অনুতাপ

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ১৮:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:২৯

ইস্টার সানডে-র প্রার্থনায় পোপ ফ্রান্সিস খ্রিস্টান ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে-র প্রার্থনায় শরণার্থীদের দুর্ভোগের কথা উল্লেখ করে অনুতাপ করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। একই সঙ্গে বর্ণবাদের শিকার ও নিপীড়নের শিকার খ্রিস্টানদের জন্য প্রার্থনা করেন। রবিবার ইতালির রোমে ঐতিহাসিক কলোসিয়ামে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে পোপ ফ্রান্সিস তার ‘গুড ফ্রাইডে প্রার্থনা’য় তিনি উল্লেখ করেন  লুণ্ঠন, ধ্বংসযজ্ঞ ও নৌকাডুবি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

যিশুকে উদ্দেশ করে প্রার্থনায় পোপ ফ্রান্সিস বলেন, এই বছর আমরা আপনার কাছে লজ্জায় চোখ নিচু করে এসেছি। লুণ্ঠন, ধ্বংষযজ্ঞ ও নৌকাডুবির নিয়মিত ঘটনায় আমরা লজ্জিত।

ভূমধ্যসাগরে চলতি বছর নৌকায় ইউরোপ পাড়ি দিতে গিয়ে ৫৯০ জনের প্রাণহানির ঘটনাকেই পোপ ফ্রান্সিস ইঙ্গিত করেছেন এখানে।

ক্যাথলিক চার্চে শিশুদের যৌন নিপীড়ণের ঘটনারও সমালোচনা করেন। তিনি বলেন, বিশপ ও যাজকরা যখন কেলেঙ্কারি ও চার্চকে আহত করেন তখন তা সব সময়ের জন্য লজ্জার।

পোপ আরও বলেন, প্রতিদিন বর্ণ, সামাজিক ও আদিবাসী গোষ্ঠী বা ধর্মীয় বিশ্বাসের কারণে নারী, শিশু, শরণার্থী ও নির্যাতনের শিকার হওয়ার জন্য আমরা লজ্জিত।

উল্লেখ্য ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র দিন। ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। ‘গুড ফ্রাইডে’তে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রবিবার তিনি জেগে উঠেছিলেন। যিশুর এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্টান ধর্মবিশ্বাসীদের জন্য তাৎপর্যপূর্ণ। সূত্র: এএফপি, মিডলইস্ট আই।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম