ফরাসি প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিন ব্যস্ততায় কাটাবেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৭, ১৮:২৭আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৪৪

ইমানুয়েল ম্যাখোঁ ফরাসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম কর্ম দিবস ব্যস্ততায় কাটাবেন ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রথম দিনই প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপদে নিয়োগ দেবেন তিনি। এরপর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে সাক্ষাৎ করতে জার্মানি সফর করবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ। এই নিয়োগটি ম্যাক্রোঁ’র জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আগামী মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে তাকে। তা না হলে তার অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেবেন তা গোপন রেখেছেন ম্যাক্রোঁ। তবে ধারণা করা হচ্ছে লি হাভরে নগরের মেয়র এদোয়ার্দ ফিলিপই হতে পারে পরবর্তী ফরাসি প্রধানমন্ত্রী।  ফিলিপ ম্যাক্রোঁর দল লা রিপাবলিক এন মার্চে-র সদস্য নন। কিন্তু তিনিও মধ্যপন্থী বলে পরিচিত। আর বিরোধী রক্ষণশীলদের মোকাবিলায় ম্যাক্রোঁ তার শিবিরে গুরুত্বপূর্ণ মধ্যপন্থীদের নিয়ে আসতে চান।

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই বিদেশ সফরে জার্মান যাচ্ছেন নতুন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকটি ফলপ্রসু হবে। কারণ ম্যাক্রোঁ নিজেও ইউরোপীয় ইউনিয়নের সমর্থক।

ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে মাত্র ৩৯ বছর বয়সে রবিবার দায়িত্ব নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এলিসি প্যালেসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব নেন। ম্যাক্রোঁ এর আগে কোনও নির্বাচনে অংশ গ্রহণ করেননি। মাত্র এক বছর আগে তিনি দলটি গঠন করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের