সীমান্তের নিরাপত্তা ভেঙে স্পেনের ছিটমহলে শতাধিক অভিবাসীর প্রবেশ

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ২১:০৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২১:১১

মরক্কো থেকে সীমান্তের নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে সাব-সাহার অঞ্চলের শতাধিক অভিবাসী স্পেনের সিউটা ছিটমহলে প্রবেশে করেছেন। সোমবার ভোরের দিকে সীমান্তের গেট দিয়ে এসব অভিবাসী ছিটমহলটিতে ঢুকে পড়েন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সীমান্তের নিরাপত্তা ভেঙে স্পেনের ছিটমহলে শতাধিক অভিবাসীর প্রবেশ

রয়টার্সের খবরে বলা হয়েছে, সাধারণত সীমান্তের ৬ মিটার উঁচু দেয়াল অতিক্রম করে স্পেনের দুটি ছিটমহলে প্রবেশের চেষ্টা করে থাকেন। সিউটা ও মেলিলা ছিটমহলের সীমান্তে ধারালো ওয়্যার রয়েছে। কিন্তু সোমবার সকালে এক সঙ্গে শতাধিক অভিবাসী সীমান্তের একটি ফটক দিয়ে সিউটাতে প্রবেশ করেন। সীমান্ত নিয়ন্ত্রণে ফটকটি ব্যবহার করা হতো। এক সঙ্গে এতো বেশি অভিবাসী প্রবেশ করায় মরক্কো ও স্পেনের নিরাপত্তাবাহিনী হতচকিত হয়ে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস জানিয়েছে, সকালে সীমান্ত অতিক্রম করতে সংস্থাটি ১৮৬জন অভিবাসীকে সহযোগিতা করেছে। চার অভিবাসীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অভিবাসীরা ছিটমহলে প্রবেশ করলে সাধারণত তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের হয় স্পেনে নিয়ে যাওয়া হয় অথবা নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ইউরোপে প্রবেশের জন্য অনেক অভিবাসী স্পেনে প্রবেশ করেন। এসব অভিবাসীরা মূলত সিউটা ও মেলিলা ছিটমহল দিয়ে স্পেনে প্রবেশ করেন। এসব অভিবাসী উত্তর আফ্রিকা থেকে সাগর পথে আসেন বলে ধারণা করা হয়।

রেডক্রস জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত তাদের হিসেবে মতে ৭ হাজার ৪৯৯ অভিবাসী সিউটা ও মেলিলা দিয়ে চলতি বছর স্পেনে প্রবেশে করেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার ৬০০জন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের