বার্সেলোনা হামলার প্রধান সন্দেহভাজন গুলিতে নিহত

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৭, ২২:৩৩আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২২:৩৪

বার্সেলোনা হামলার প্রধান সন্দেহভাজন গুলিতে নিহত বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। গুলির সময় নিহতের শরীরে বিস্ফোরক বেল্ট ছিল। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, গুলির ঘটনাটি ঘটেছে সাবিরাতস এলাকায়। তবে স্পেনের পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে প্রধান সন্দেহভাজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে পুলিশ বার্সেলোনার হামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে  ইউনেস আবুইয়াকুবকে গ্রেফতারে অভিযান চালানোর কথা নিশ্চিত করেছিল। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম দাবি করছে বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত ব্যক্তিই আবুইয়াকুব।

পুলিশ সূত্রের বরাত দিয়ে স্পেনিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করলে সে আল্লাহু আকবার বলে চিৎকার করে। বার্সেলোনা থেকে ২৫ মাইল দূরে সাবিরাতস এলাকায় এই ঘটনা ঘটে। বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

উল্লেখ্য, স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৪ জন নিহত হন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। ওই ঘটনায় সাতজন (ছয় পথচারী ও এক পুলিশ) আহত হন। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও পরে পুলিশ ধারণা করে তিনটি ঘটনার সংযোগ রয়েছে।  সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের