কাতালোনিয়ার নেতাদের বরখাস্ত করবে স্পেন

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১৯:৪১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৯:৪৩

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়েছেন, কাতালোনিয়ার নেতাদের সরিয়ে দিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেবে সরকার। একই সঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচন আয়োজন করা হবে। তবে রাজয় কাতালোনিয়ার সংসদ ভেঙে দেননি।

কাতালোনিয়ার নেতাদের বরখাস্ত করবে স্পেন

শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে স্পেনের সিনেট এই সিদ্ধান্তগুলোকে অনুমোদন দেবে। স্পেন থেকে স্বাধীন হতে গণভোট আয়োজনের তিন সপ্তাহের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্পেন সরকার কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুইজমেন্টকে স্বাধীনতার দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। পুইজমেন্ট সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী জানান, কাতালোনিয়াকে সরাসরি শাসন করা ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। তিনি দাবি করেন, কাতালোনিয়া সরকারের পদক্ষেপ ছিল আইনের সঙ্গে সাংঘর্ষিক ও বিরোধিতা পূর্ণ।

রাজয় জানান, স্পেনের সংবিধানের ১৫৫ ধারা অনুসারে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধারা অনুসারে, সংকটপূর্ণ মুহূর্তে কাতালোনিয়ার সায়ত্বশাসন বাতিল করে সরাসরি শাসন করতে পারে স্পেন। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক