আর্কটিকে ৮ আরোহীসহ রুশ হেলিকপ্টার নিখোঁজ

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ২৩:১৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২৩:২১

আর্কটিকের স্ভালবার্ড উপকূলে আট আরোহীসহ এক রুশ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। নরওয়ের উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

আর্কটিকে ৮ আরোহীসহ রুশ হেলিকপ্টার নিখোঁজ

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা টরে হংসেট বলেন, আমরা দুটি হেলিকপ্টার ও বেশ কয়েকটি ছোট নৌকা নিয়ে অভিযান চালাচ্ছি। প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিদূর দেখা যাচ্ছে না। তুষারপাত হচ্ছে, কোনও বাতাস নেই কিন্তু প্রচণ্ড ঢেউ রয়েছে।

উদ্ধারকর্মীদের ধারণা, হেলিকপ্টারটি হয়ত বিধ্বস্ত হয়নি। পানিতে ছিটকে পড়ে ভেসে যেতে পারে।

হেলিকপ্টারটি রাশিয়ার মিল এমআই-এইট ধরনের। এটি পাঁচজন ক্রু ও তিনযাত্রী ধারণ করতে পারে।

যাত্রী ও ক্রুদের জাতীয়তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হংসেট জানান, সবার নামের উচ্চারণ রাশিয়ানদের মতো।

রুশ কোম্পানি কনভার্স এভিয়া এয়ার-এর এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটির মালিক তারা। কিন্তু কোম্পানি এটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের