বড়দিনকে সামনে রেখে ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত প্রত্যাখ্যান ভ্যাটিকানের: আল জাজিরা

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০০:০৪

খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে প্রত্যাখ্যান করেছেন ক্যাথলিকদের সর্বোচ্চ সংগঠন ভ্যাটিকান। রবিবার ভ্যাটিকানে ক্রিসমাস ইভ বা বড়দিনের সন্ধ্যায় জড়ো মানুষদের উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দেন পোপ ফ্রান্সিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বড়দিন উপলক্ষে ভ্যাটিকানে কর্মী ও তাদের পরিবারের সঙ্গে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎ

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে ভ্যাটিকানের পক্ষ থেকে।

ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরই পোপ ফ্রান্সিস সমালোচনা করে ট্রাম্পকে জেরুজালেমের বিষয়ে আগের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছিলেন।

এর আগে শনিবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বিশ্বের মুসলিম ও খ্রিস্টানদের জন্য ‘অপমানজনক’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের খ্রিস্টান ধর্মীয় নেতারা।

পশ্চিমতীরের বেথেলহেমে শনিবার এক সংবাদ সম্মেলনে জেরুজালেমের গ্রিক অর্থডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না বলেন, ‘আমরা ফিলিস্তিনি খ্রিস্টান ও মুসলিমরা যুক্তরাষ্ট্রের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতিকে প্রত্যাখ্যান করছি। এই ঘোষণা আমাদের জনগণ ও আমাদের মুক্তি আন্দোলনের প্রতি অপমানজনক’। 

হান্না আরও বলেন, ‘জেরুজালেমকে সারা বিশ্বের খ্রিস্টান ও মুসলিমরা সবচেয়ে পবিত্র, আধ্যাত্মিক ও জাতীয় ঐতিহ্যের কেন্দ্র হিসেবে বিচার করে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সবার জন্যই অপমানজনক।’

উল্লেখ্য, জেরুজালেম মুসলমান, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য পবিত্র স্থান। জেরুজালেমের বেথেলহেমেই জন্মগ্রহণ করেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। এখানেই রয়েছে মুসলিমদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা। রয়েছে ইহুদিদের পবিত্র দেয়াল।

ইসরায়েল দখলকৃত পুরো জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে এবং ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যৎ রাজধানী করতে চায়।

৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর এর বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো। জেরুজালেম প্রশ্নে যেকোনও সিদ্ধান্ত কার্যকরের আইনি বৈধতা না দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব তোলা হয়। তবে প্রস্তাবটি পাসের পক্ষে পরিষদের ১৪ সদস্যের সমর্থন থাকলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়। পরে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠকে প্রস্তাবটি বিপুল ব্যবধানে পাস হয়।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের