ইতালি ও মাল্টার অস্বীকৃতি, ৫৯ অভিবাসীকে উদ্ধার করলো স্পেনের এনজিও

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১০:৩৪আপডেট : ০১ জুলাই ২০১৮, ১০:৩৬

ইতালি ও স্পেন ৫৯ জন অভিবাসীবাহী একটি নৌকাকে নোঙর করতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের একটি এনজিও তাদের উদ্ধার করেছে। ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে স্পেনে নেওয়া হবে বলে জানিয়েছে প্রোঅ্যাক্টিভা অপেন আর্মস নামের এনজিওটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইতালি ও মাল্টার অস্বীকৃতি, ৫৯ অভিবাসীকে উদ্ধার করলো স্পেনের এনজিও

৩ শিশুর লাশ ও জাহাজডুবিতে শতাধিক মানুষ নিখোঁজ হওয়ার একদিন পর এনজিওটি অভিবাসীদের উদ্ধার করলো। তারা জানিয়েছে, তাদের উদ্ধার জাহাজটি সাগরের ওই অঞ্চলে ছিল। জাহাজডুবির ঘটনায় হতাহত এড়ানোর সুযোগ ছিল।

এই ঘটনা এমন সময় ঘটলো যখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো অভিবাসীদের আগমন বন্ধে এক বিতর্কিত চুক্তিতে সম্মত হয়েছে। শুক্রবার এই সমঝোতায় উপনীত হয় ইইউ দেশগুলো।

টুইটারে স্পেনিশ এনজিও জানায়, ৫৯ জন অভিবাসীকে তাদের জাহাজে উদ্ধার করা হয়েছে। এখন তাদের একটি নিরাপদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাধা থাকার পরও আমরা মানুষের জীবন রক্ষা অব্যাহত রাখব। লিবিয়ায় অভিবাসীরা যে দুর্ভোগে ছিল তা বর্ণনাতীত।

এই উদ্ধার অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভিনি। ফেসবুকে তিনি লিখেছেন, কাছের বন্দর মাল্টা, কাছে জাহাজ স্পেনের। ইতালির বন্দরে আসা তাদের ভুলে যেতে হবে।

লিবিয়া ও ইতালির মধ্যবর্তী ল্যাম্পেডুসা থেকে অভিবাসীদের উদ্ধারের খবরে ক্ষেপেছেন মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী। মাইকেল ফারুগিয়া টুইটারে লিখেছেন, কোনও কারণ ছাড়াই মাল্টার দিকে আঙুল তুলে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন।

অভিবাসীদের উদ্ধারকারী এনজিও জানিয়েছে, তাদেরকে বার্সেলোনায় নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার তারা বন্দরে পৌঁছাবেন।

এর আগে জুন মাসের শুরুতে ইতালি ও মাল্টা ৬৩০জন অভিবাসীবাহী ফরাসি এনজিও’র উদ্ধারকারী জাহাজকে নোঙর করার অনুমতি দেয়নি। আন্তর্জাতিক সমালোচনা ও নিন্দার মুখে এগিয়ে আসে স্পেন। পরে মাল্টা ২৩০ জন অভিবাসীবাহী দাতব্য সংস্থা লাইফলাইনের একটি উদ্ধারকারী জাহাজকে নোঙর করতে দেয়।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী