ইউক্রেনকে ২০ কোটি ডলার সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১১:২৩আপডেট : ২১ জুলাই ২০১৮, ১১:৩৮

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনকে ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে, যাতে যুদ্ধবিধ্বস্ত দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে পারে। বার্তাসংস্থা এএফপি লিখেছে, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তা ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ইউক্রেনকে ২০ কোটি ডলার সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সংকটের মূল কারণ দেশটির বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে রুশ ভাষাভাষী জনগোষ্ঠী স্বাধীনতার দাবিতে আন্দোলন করছেন। তারা মূলত পূর্বাঞ্চলের ডনেটস্ক ও লুগানস্কার অধিবাসী। ২০১৪ সালের এপ্রিলে ক্রিমিয়া দখলে নেওয়ার পর থেকে মস্কো সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ঘটা সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে।

পেন্টাগন দাবি করেছে, তারা যে অর্থ ইউক্রেনকে দিচ্ছে তা প্রাণঘাতী নয় এমন প্রকল্পর খরচ করার বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ ইউক্রেনকে ওই তহবিল চলমান প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পরিস্থিতি সম্পর্কে আরও সজাগ থাকার প্রকল্প,  যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ রাখা, সেনাবাহিনীর মোতায়েন দ্রুততর করার বিষয়টি নিশ্চিত করা,  রাতের বেলা দেখতে পাওয়া যায় এমন চশমার ব্যবহার  এবং সামরিক চিকিৎসার সহায়তার জন্য খরচ করতে হবে।

/এএমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান