ফরাসি প্রেসিডেন্টকে হামলার পরিকল্পনার অভিযোগে আটক ৬

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ২২:১০আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২২:১২

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ওপর সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির পুলিশ ৬ ব্যক্তিকে আটক করেছে। ফরাসি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফরাসি প্রেসিডেন্টকে হামলার পরিকল্পনার অভিযোগে আটক ৬

খবরে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চল থেকে এই ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদেরকে আটক করেছে ফ্রান্সের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী।

বিচার বিভাগীয় একটি সূত্র জানায়, এই ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ফরাসি প্রসিকিউটর জানান, তদন্তে হামলার পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।

সন্দেহভাজন ও হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ফ্রান্সের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দাবাহিনীর নজরদারীতে ছিলেন সন্দেহভাজনরা।

গত বছর ফ্রান্সের স্বাধীনতা দিবসে ম্যাক্রোঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম