স্পেনে ৩২৮ ফুট গভীর কুয়ায় ২ বছরের শিশু, উদ্ধারে প্রয়োজন আরও সময়

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ২১:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৩২

কুয়ায় পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু জুলেনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করতে তাদের আরও কয়েকদিন লেগে যাবে। এখন ওই কুয়ার পাশে নতুন করে আরেকটি কুয়া খননের কথা ভাবা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাবার দৃষ্টির সীমার মধ্যে থাকা অবস্থাতেই গত রবিবার (১৩ জানুয়ারি) শিশুটি কুয়ার ভেতর পড়ে যায়। স্থানটি দক্ষিণ স্পেনের মালাগাতে। স্পেনে ৩২৮ ফুট গভীর কুয়ায় ২ বছরের শিশু, উদ্ধারে প্রয়োজন আরও সময়

উদ্ধারকারীরা ক্যামেরা ব্যবহার করে শিশুটির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কুয়ার ভেতরের ব্যাস মাত্র ১০ ইঞ্চি। কিন্তু কুয়াটি ৩২৮ ফুট গভীর। এখন উদ্ধারকর্মীরা পরিকল্পনা করছেন, কুয়াটির পাশে নতুন আরেকটি কুয়া খনন করার। উদ্ধার প্রচেষ্টার এক পর্যায়ে কুয়ার ভেতর থেকে কিছু ময়লা উঠে আসে। তার মধ্যে পাওয়া যায় চুল। ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, ওই চুল সংশ্লিষ্ট শিশুটিরই। এখন পর্যন্ত তার বেঁচে থাকার কোনও প্রমাণ পওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা তাকে জীবিত উদ্ধার করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

খনন বিশেষজ্ঞ জুয়ান এস্কোবার মন্তব্য করেছেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, যত দ্রুত সম্ভব শিশুটির কাছে পৌঁছানো, সেটা আড়াআড়ি হোক আর উলম্বভাবে হোক। দুই দিনের মধ্যে এই কাজ শেষ করা খুবই কঠিন বিষয় হয়ে যাবে।’ স্পেনের একজন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা মারিয়া গামেজ উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে উদ্ধার করতে পারছি ততক্ষণ তৎপরতা চলবে। তাকে উদ্ধার করতে পারার বিষয়ে, আমরা আত্মবিশ্বাসী।’

আটকে পড়া শিশু জুলেনের পরিবারের আগেও এরকম একটি দুঃখজনক স্মৃতি আছে। ২০১৭ সালে জুলেনের বড় ভাই মাত্র তিন বছর বয়সে সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে মারা যায়। জুলেন যেখানে আটকে রয়েছে সেখান থেকে ওই সমুদ্র সৈকতটি বেশি দূরে নয়।

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের