পর্তুগালে বাস খাদে, ২৮ জার্মান পর্যটক নিহত

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ০৪:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৩

পর্তুগালে জার্মান পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বুধবার পর্তুগিজ দ্বীপ মাদেইরাতে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পর্তুগালে বাস খাদে, ২৮ জার্মান পর্যটক নিহত

দেশটির জাতীয় বার্তা সংস্থা লুসা জানায়, কানিকো শহরের কাছে স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয় মেয়র ফিলিপ সৌসা বলেন, যা ঘটেছে তা বর্ণনার জন্য কোনও শব্দ নেই আমার কাছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করতে পারছি না।

মেয়র জানান, বাসটিতে বেশিরভাগ যাত্রী জার্মান পর্যটক ছিলেন। তবে হতাহতদের মধ্যে স্থানীয় মানুষেরাও থাকতে পারেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গেছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌসা ঘটনাস্থল পরিদর্শনে দ্বীপটিতে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী অ্যান্থনিও কোস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলকে শোকবার্তা পাঠিয়েছেন।

এর আগে ২০০৫ সালে মাদেইরাতে সড়ক দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটক নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী