পরিবেশবাদী পুরস্কার গ্রহণে গ্রেটা থানবার্গের অস্বীকৃতি

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ০৬:৪৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৭:৩৫

সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ একটি পরিবেশবাদী পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, জলবায়ু আন্দোলনের জন্য পুরস্কার নয়, প্রয়োজন ক্ষমতায় থাকা মানুষের বিজ্ঞানের কথা শোনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

পরিবেশবাদী পুরস্কার গ্রহণে গ্রেটা থানবার্গের অস্বীকৃতি

মাত্র ১৬ বছর বয়সে গ্রেটা থানবার্গ বিশ্বে চলমান জলবায়ু আন্দোলনের নেতায় পরিণত হয়েছেন। ২০১৮ সালের আগস্টে প্রতি শুক্রবার সুইডেনের পার্লামেন্টের সামনে একটি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়ে আলোচনায় আসেন তিনি। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, জলবায়ুর জন্য স্কুলে ধর্মঘট।

এই কিশোর জলবায়ু আন্দোলনকর্মীর ডাকে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ কর্মসূচিতে সাড়া দিয়েছেন বিশ্বের কয়েক লাখ মানুষ। সম্প্রতি একটি আঞ্চলিক আন্তঃসংসদীয় সহযোগিতা সংস্থা নরডিক কাউন্সিল স্টকহোমে তাকে একটি সম্মাননা দেয়। সুইডেন ও নরওয়তে তার ভূমিকার জন্য সংস্থাটির বার্ষিক পরিবেশ পুরস্কার তাকে প্রদান করার ঘোষণা দেওয়া হয়।

কিন্তু এই ঘোষণার পর গ্রেটা থানবার্গের এক প্রতিনিধি জানিয়েছেন, কিশোর আন্দোলনকর্মী এই পুরস্কার গ্রহণ করবেন না।

এই পুরস্কারের অর্থ মূল্য প্রায় ৫২ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত গ্রেটা এই বিষয়ে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য পোস্ট করেছেন। তিনি লিখেছেন, জলবায়ু আন্দোলনের আর কোনও পুরস্কারের প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন তা হলো আমাদের রাজনীতিবিদ ও ক্ষমতায় থাকা মানুষেরা যেন বর্তমান ও প্রাপ্ত সবচেয়ে ভালো বিজ্ঞানের কথা শোনেন।

নরডিক কাউন্সিল তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন করাকে ‘বড় সম্মান’ উল্লেখ করলেও সংস্থাটির সমালোচনা করতে ছাড়েননি গ্রেটা। জলবায়ু ইস্যুতে নরডিক দেশগুলোর ভূমিকার সমালোচনা করেন তিনি।

/এএ/
সম্পর্কিত
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ