করোনা: ইতালিতে সুস্থ হলেন সাড়ে ৫৭ হাজার

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
২৩ এপ্রিল ২০২০, ২৩:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২৩:৪০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের দেশ ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা কমছে এবং বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৩ জন। এতে করে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৭৬ জনে।

করোনা: ইতালিতে সুস্থ হলেন সাড়ে ৫৭ হাজার
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৪ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৫৪৯ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।
বোরেল্লি আরও জানান, ইতালিতে করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দেশটিতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত। তবে এর আগে কোন কোন এলাকায় উঠিয়ে নেওয়া হতে পারে লকডাউন।
সংক্রমণ কমতে শুরু করায় ইতালির বিভিন্ন এলাকায় বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে। খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম