সেইন নদীর তীরে মদ্যপান নিষিদ্ধ করলো প্যারিস

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২০, ০১:৪৯আপডেট : ১৩ মে ২০২০, ০১:৫০

প্যারিসের সেইন্ট-মার্টিন খাল ও সেইন নদীর তীরে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। আট সপ্তাহের লকডাউন শিথিল করা উদযাপন করতে অসংখ্য মানুষ জড়ো হলে পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দেয়। এরপরই প্যারিস কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

সেইন নদীর তীরে মদ্যপান নিষিদ্ধ করলো প্যারিস

প্রায় দুই মাস বারান্দা, উঠান ও বাগানে আটকে পড়া প্যারিসবাসী সোমবার সন্ধ্যায় উদযাপন করতে বের হন। সেইন্ট-মার্টিন খাল ও সেইন নদীর তীরে মাস্কবিহীন মানুষের জড়ো হওয়ার ছবি দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্যারিস পুলিশ এই সেইন নদী ও সেইন্ট-মার্টিন খালের তীরে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করে। এক বিবৃতিতে বলা হয়, লকডাউন প্রত্যাহারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অসংখ্য মানুষ জড়ো হন, তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন না। ফলে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

প্যারিসবাসীদের এমন আচরণের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার। তিনি বলেছেন, লকডাউন প্রত্যাহারের সাফল্য নির্ভর করছে সবার বিচক্ষণতা ও নাগরিকোচিত মনোভাবের ওপর।

একই দিন স্বাস্থ্যমন্ত্রী প্যারিসের পার্ক ও বাগান পুনরায় চালু করা আটকে দিয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম