জে অ্যান্ড জে ভ্যাকসিনের ২০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত ইইউ’র

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৫:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৫:৪০

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) উদ্ভাবিত সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ২০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পর্যায় ২০ কোটি ডোজ সরবরাহের বিষয়ে শুক্রবার প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। ইইউ কমিশন জানিয়েছে, তারা আরও ২০ কোটি ডোজ কেনা হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জে অ্যান্ড জে ভ্যাকসিনের ২০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত ইইউ’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ইউরোপে প্রায় ৩৭ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ১৮ হাজার ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। ইইউ’র ৪৫ কোটি লোকের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন ডোজ নিশ্চিত করতে সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আগাম চুক্তির জন্য ইইউ জরুরি তহবিলের ২ বিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য দেশ জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিন কিনতে পারবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এ ব্যাপারে সহযোগিতা দেওয়া হবে।
ইইউ বলেছে, সম্ভাব্য ভ্যাকসিনের জন্য অন্যান্য উৎপাদনকারীদের সঙ্গেও ব্যাপক ভিত্তিক আলোচনা হয়েছে।
গত ৩১ জুলাই ইউরোপিয়ান কমিশন বলেছে,তারা ফ্রান্সের সানোফি উদ্ভাবিত সম্ভাব্য অপর একটি ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে। ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভর ডার লিয়েন বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের নাগরিকদের জীবন রক্ষায় এবং অর্থনীতির জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন প্রয়োজন।

কোম্পানিটি জানিয়েছে, ২০২১ সালের শেষে প্রায় ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। এই ভ্যাকসিনটি এক ডোজ করে প্রয়োগ করা লাগবে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের