‘ইসলামপন্থী আদর্শের বিরুদ্ধে যুদ্ধ’ মানে ফ্রান্সে আরও হামলা: ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১৫:৪৬আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৫:৪৭

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান বলেছেন, ইসলামপন্থী আদর্শের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকায় ফ্রান্সের মাটিতে আরও হামলা হতে পারে। শুক্রবার আরটিএল রেডিওকে তিনি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

‘ইসলামপন্থী আদর্শের বিরুদ্ধে যুদ্ধ’ মানে ফ্রান্সে আরও হামলা: ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার সকালে ছুরি হাতে এক ব্যক্তি নিস শহরের নটর ডেম বাসিলিয়াতে হামলা চালায়। এতে নারীসহ তিন জন নিহত হয়। নিস মেয়র একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। সন্ত্রাসবাদের ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেশের ভেতরে ও বাইরে থাকা এমন এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছি।

জেরাল্ড ডারমানিয়ান আরও বলেন, আমাদের বুজতে হবে এমন ভয়াবহ হামলা আগেও হয়েছে এবং আরও হবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যদি আমাদের আবারও আক্রমণ করা হয় তবে সেটা হবে আমাদের স্বাধীনতার মূল্যবোধের ওপর হামলা, আমাদের মাটিতে মুক্তভাবে চলাফেরার ওপর হামলা। এই মূল্যবোধ কোনও সন্ত্রাসবাদের সামনে মাথানত করবে না।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা নিজেদের মূল্যবোধ সমর্পণ করব না।

সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। ফরাসি প্রেসিডেন্ট ‘মৌলবাদী ইসলাম’র বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নেন। ‘ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলেও জানান তিনি। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের