ইউরোপীয় ইউনিয়নের সমালোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২১, ১৯:৫০আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:৫০
image

করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে ইইউ’র এর এই সিদ্ধান্তে মহামারি দীর্ঘায়িত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মোকাবিলা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে গত ২৭ ডিসেম্বর থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখানে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি উৎপাদন কমে যাওয়ার কথা বলে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা উভয়ই ইউরোপে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে।টিকা সরবরাহে বিলম্বের কারণে ইউরোপের দেশগুলো তাদের পরিকল্পনা ‍অনুযায়ী টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এ নিয়ে বিরোধের জেরেই ইইউ সদস্যদেশগুলোতে উৎপাদিত টিকা রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়।

তবে এই প্রবণতাকে খুবই উদ্বেগজনক আখ্যা দিয়েছেন ডব্লিউএইচও’র উপ প্রধান মারিআঞ্জেলা সিমাও। এর আগে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন টিকা জাতীয়করণ করা হলে মহামারির অবসান হতে ‘আরও দীর্ঘসময় লাগতে পারে’। একটি বৈশ্বিক সম্মেলনে তিনি বলেন, ‘টিকার মজুদের ফলে মহামারি চলতে থাকবে...বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতিও ধীর হয়ে পড়বে।’ এছাড়া মানবিক মূল্যবোধের বিপর্যয় বাড়তে থাকায় বৈষম্য আরও বাড়বে বলে জানান তিনি।

টিকা রফতানির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রণ আরোপের কারণে  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ১০০টি দেশ ক্ষতিগ্রস্থ হবে। তবে ইইউ বারবার বলছে, এটা অস্থায়ী ব্যবস্থা এবং তারা টিকা রপ্তানির উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে না।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী