দেশে ফিরেছেন অপহৃত তুর্কি নাবিকরা

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

গিনি উপসাগরের নাইজেরীয় উপকূল থেকে অপহৃত তুর্কি নাবিকরা অবশেষে দেশে ফিরেছেন। দেশে ফিরে জাহাজের ক্যাপ্টেন তাদের তিন সপ্তাহে বন্দিজীবন এবং জঙ্গলের মধ্যে অবস্থানকালে প্রতি মুহূর্তে মৃত্যু হুমকির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

গত মাসে নাইজেরিয়া উপকূল থেকে আফ্রিকার জলদস্যুদের হাতে তুরস্কের ১৫ জন নাবিক অপহৃত হন। রবিবার ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণের পর তারা স্বজনদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সেখানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ফেরার দুই দিন আগে নাইজেরিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, অপহৃত তুর্কি নাগরিকরা মুক্তি পাচ্ছেন।

অপহরণের শিকার জাহাজের ক্যাপ্টেন মোস্তফা কাইয়া জানান, তাদেরকে জঙ্গলে কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। সবসময় সশস্ত্র ব্যক্তিরা তাদের পাহারায় রাখতো।

গত ২৩ জানুয়ারি গিনি উপসাগরের নাইজেরিয়া থেকে তুরস্কের জাহাজটি কেপ টাউনের দিকে যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে এর নাবিকদের অপহরণ করে। এ সময় তুর্কি জাহাজে থাকা একজন আজারবাইজানের নাবিক নিহত হন। অন্যদের তুলে নিয়ে যাওয়া হলেও আটক অবস্থায় তাদের ওপর শারীরিক কোনও নির্যাতন করেনি জলদস্যুরা। মুক্তিপণের বিনিময়ে তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম