ব্রিটেনে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ ফেরত যাত্রীদের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫

ব্রিটিশ সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের জন্য হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে। নতুন এই নীতিমালার আওতায় সোমবার আসা বিমান যাত্রীদের নেওয়া হয়েছে হোটেল কোয়ারেন্টিনে। দেশটিতে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী সব ব্রিটিশ নাগরিক ও স্থায়ী বাসিন্দা যারা নিষিদ্ধ ভ্রমণ তালিকায় থাকা ৩৩টি দেশ সফর শেষে দেশে ফিরবেন তাদেরকে অনুমোদিত হোটেলগুলোতে ১০ দিনের জন্য কোয়ারেন্টিন এবং একাধিকবার কোভিড-১৯ এর পরীক্ষা করাতে হবে।
লাল তালিকাভুক্ত দক্ষিণ আমেরিকার সব দেশসহ দক্ষিণ আফ্রিকা ও পর্তুগালের লোকজনের জন্য ব্রিটেনে ভ্রমণ নিষিদ্ধ রয়েছে।
ব্রিটিশ সরকার বলছে, তারা বিমানবন্দরের কাছাকাছি এ পর্যন্ত ১৬টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। এসব হোটেলে ১১ রাত অবস্থানের জন্য লোকজনকে ২ হাজার ৪২০ ডলার গুণতে হবে।
যাত্রীদের ভ্রমণের তিনদিনের মধ্যে করোনার নেগেটিভ ফলাফল থাকতে হবে। এরপর কোয়ারেন্টিনের দ্বিতীয় দিন এবং অষ্টম দিনে তাদের করোনার পরীক্ষা করাতে হবে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডোমেনিক রাব রবিবার বলেছিলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এটি কঠোর কিন্তু লক্ষ্যপূর্ণ পদক্ষেপ।

নতুন নিয়ম অনুযায়ী ১০ দিনের কোয়ারেন্টিন বিষয়ে কেউ ভুল তথ্য দিলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্কটল্যান্ডে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের নীতি সব দেশ থেকে আসা যাত্রীদের জন্য প্রযোজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, সরকার বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির সঙ্গে  কোভিড-১৯ নিয়ন্ত্রণের এই পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। বন্দর ও বিমানবন্দরকে কোয়ারেন্টিনের প্রয়োজনে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম