অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ডের ভ্যাকসিন চালান আটকালো ইতালি

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ০৮:৫৯আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৮:৫৯

ইতালি সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অস্ট্রেলিয়াগামী চালান আটকে দিয়েছে। এর ফলে ইতালির কারখানায় উৎপাদিত আড়াই লাখ ডোজ ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রফতানি আটকে দেওয়া হলো। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভ্যাকসিন সরবরাহে কোম্পানিগুলো ব্যর্থ হলে এতদ অঞ্চলে উৎপাদিত ভ্যাকসিন রফতানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর আওতায় এমন পদক্ষেপ নিলো ইতালি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অস্ট্রেলিয়া জানিয়েছে, একটি চালান না আসাতে তাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে খুব বড় প্রভাব পড়বে না।

বিবিসি জানিয়েছে, ইউরোপীয় কমিশন ইতালির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

এই বছরের প্রথম তিন মাসে চুক্তির মাত্র ৪০ শতাংশ ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রকে সরবরাহ করার পথে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। উৎপাদন ঘাটতির কথা বলে ভ্যাকসিন ডোজের সরবরাহ কমিয়েছে কোম্পানিটি। এ নিয়ে ইইউ’র সঙ্গে বিরোধ চলছে।

জানুয়ারি তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে মন্থর গতির জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে ইইউ। ব্লকটির ভ্যাকসিন কর্মসূচি গত জুনে গ্রহণ করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর জন্য ভ্যাকসিন কিনছে ইউরোপীয় কমিশন।

অস্ট্রেলিয়াগামী ভ্যাকসিন চালান ইতালির আটকে দেওয়ার বিষয়ে ইইউ বা অ্যাস্ট্রাজেনেকার কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অস্ট্রেলীয় সরকার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের