রক্ত জমাট বাঁধা অ্যাস্ট্রাজেনেকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া: ইএমএ

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ২১:২৮ আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:২৯

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় অস্বাভাবিক রক্তে জমাট বাঁধার ঘটনা অন্তর্ভুক্ত করা উচিত। রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনা গবেষণার পর বুধবার ইউরোপীয় মেডিসিন্স এজেন্সি (ইএমএ) এই তথ্য তুলে ধরেছে। তবে আবারও সংস্থাটি বলেছে, ভ্যাকসিনটি প্রয়োগে ঝুঁকির চেয়ে উপকার বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে ২ কোটির বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ইএমএ-এর পক্ষ থেকে রক্তে জমাট বাঁধার ৮৬টি ঘটনা পর্যালোচনা করা হয়েছে। বুধবারের পর্যালোচনায় তারা জানিয়েছে, এই পার্শ্বপ্রতিক্রিয়ার সুনির্দিষ্ট কোনও যোগসূত্র পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে ৬০ বছরের কম বয়সী নারী রয়েছেন, আছেন পুরুষরাও।

এক সংবাদ সম্মেলনে ইএমএ-এর নির্বাহী পরিচালক এমার কুক জানান, রক্তে জমাট বাঁধা ও প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া ছিল বিরল কিন্তু সব বয়সের নারী ও পুরুষের মধ্যে ঘটেছে। নির্দিষ্ট বয়স, লিঙ্গ বা অতীতের রক্তে জমাট বাঁধার মতো বিষয়ের সঙ্গে কোনও ঝুঁকিমূলক যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এমার কুক বলেন, আমাদের নিরাপত্তা কমিটি নিশ্চিত করেছে করোনাভাইরাস ঠেকাতে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির তুলনায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপকার বেশি।

তিনি আরও বলেন, এই ভ্যাকসিনটি উচ্চ মাত্রায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এটি গুরুতর রোগ ও হাসপাতালে ভর্তি ঠেকায় এবং মানুষের জীবন রক্ষা করে।

অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের গবেষণায় রক্তে জমাট বাঁধার সঙ্গে ভ্যাকসিনের কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বশেষ খবর
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক