নিউ জিল্যান্ডের সঙ্গে ভ্রমণ উন্মুক্ত করলো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১৫:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৫:৫৬
image

এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে শুরু করেছে নিউ জিল্যান্ডের বাসিন্দারা। সোমবার ভ্রমণ উন্মুক্ত হওয়ার দিনে নিউ জিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দর ভরে ওঠে অশ্রুশিক্ত পুনর্মিলনে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মধ্যে ‘ট্রাভেল বাবল’ চালু হওয়ার অর্থ হলো এই দুই দেশের মধ্যে ভ্রমণকারীদের আর কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন পড়বে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কঠোর বিধিনিষেধ অনুসরণের কারণেই মূলত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। আর এই সাফল্যের সূত্রেই দুই দেশই নিজেদের মধ্যে ভ্রমণ অবাধ করতে সক্ষম হয়েছে।

নিউ জিল্যান্ডের বিভিন্ন অংশে ভ্রমণের জন্য মুখিয়ে থাকা অস্ট্রেলিয়ার বাসিন্দারা সোমবার বিমানবন্দরগুলোতে জড়ো হয়। বিমানে উঠতে অনেকেই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে প্রস্তুত হতে শুরু করে।

সিডনি বিমানবন্দরে ডন ট্রাট নামে এক যাত্রী বলেন, ‘আমি জানি না আজ আমি কতোটা আবেগী পড়বো।‘ অনেকেই স্বজনদের সঙ্গে সাক্ষাতে উদগ্রীব হয়ে থাকলেও অন্যদের কাছে এটা আরও অনেক বেশি শোকের উপলক্ষ। সিডনিতে জন পালালাগি বলেন, ‘গত সপ্তাহের বৃহস্পতিবার আমার বড় ভাই মারা গেছেন, কিন্তু আমরা যেতে পারিনি। কিন্তু এখন আমরা কোয়ারেন্টিন ছাড়া বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছি, সেটা ভালো খুব ভালো।‘

নিরালি জোহাল নামে অপর এক যাত্রী জানান তিনি দুই বছরেরও বেশি সময় পর নিজের সঙ্গীকে দেখতে যাচ্ছেন। তিনি বলেন, ‘গত রাতে আমি ঘুমাতে পারিনি। দেখা হতে চলেছে আর আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারবো তাতেই আমরা খুশি।‘

গত বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। আর নিজেদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে। গত অক্টোবর থেকে নিউ জিল্যান্ডের বেশিরভাগ ভ্রমণকারী কোয়ারেন্টিন ছাড়াই অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে প্রবেশ করতে পারছিলো।

‘ট্রাভেল বাবল’র নিয়ম অনুযায়ী যাত্রীদের ভ্রমণের আগে অন্তত ১৪দিন অস্ট্রেলিয়া কিংবা নিউ জিল্যান্ডে কাটাতে হবে। করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমানরা, কিংবা করোনার লক্ষণ থাকলেও তারা ভ্রমণ করতে পারবেন না।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের