শিশুদের জন্যে ভ্যাকসিনের অনুমোদন চাইলো ফাইজার-বায়োএনটেক

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ২৩:৫২ আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২৩:৫২

মার্কিন ফাইজার ও জার্মানির বায়োএনটেক ওষুধ কোম্পানি ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে। এ জন্য ইউরোপীয় ড্রাগ নিয়ন্ত্রকের কাছে একটি আবেদন জমা দিয়েছে। অনুমোদন পেলে, ইউরোপের কম বয়সী ও কম ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠী করোনা ভ্যাকসিন নিতে পারবে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ফাইজার-বায়োএনটেক শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইউরোপীয় মেডিসিন এজেন্সির কাছে যে আবেদন করা হয়েছে তাতে ২ হাজারেরও বেশি ১২ থেকে ১৫ বছরের শিশুদের ওপর ভ্যাকসিন পরীক্ষার সম্পূর্ণ তথ্য রয়েছে। এই পরীক্ষাটি উচ্চ প্রযুক্তির ব্যবহারে করা হয়েছে। যার মধ্যমে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সব কিশোর-কিশোরীদের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে তাদের পরবর্তী দুবছর নজর রাখা হবে। তাদের ওপর ভ্যাকসিনের কোনও ক্ষতিকর প্রভাব পড়েছে কিনা তা নজর রাখা হবে।

এর আগে, ফাইজার-বায়োএনটেক যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-এর কাছে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। তারা জানিয়েছিল ১২-১৫ বছর বয়সীদের জন্য তাদের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।

শিশুদের জন্য এই ভ্যাকসিন অনুমোদিত হতে পারে এমন খবর প্রকাশের পর জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পেন স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই ভ্যাকসিনটি অনুমোদন দিলে প্রয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে।

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গত বছর ডিসেম্বরে ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির অনুমোদন পায়। তখন এটি ইউরোপীয় ইউনিয়নের ১৬ বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য অনুমোদন পেয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকার অঙ্গীকার কাতার ও কানাডার
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব কানাডার
সর্বশেষ খবর
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা