মাস্ক পরা খরগোশের পর এবার চকলেট সিরিঞ্জ

বিদেশ ডেস্ক
০১ মে ২০২১, ২১:১৯আপডেট : ০১ মে ২০২১, ২১:১৯

বেলজিয়ামের একটি চকলেট কোম্পানি এক বছর আগে ইস্টার খরগোশের মুখে সাদা মাস্ক পরিহিত চকলেট বাজারে এনেছিল। এবার সেই কোম্পানিটি বড় আকারের চকলেট সিরিঞ্জ উৎপাদন করছে। করোনাভাইরাস মহামারির সঙ্গে তাল মেলাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মাস্ক পরা খরগোশের পর এবার চকলেট সিরিঞ্জ

করোনা মোকাবিলায় বেলজিয়ামে ভ্যাকসিন প্রয়োগে জোর দেওয়া হয়েছে। এমন সময় চকলেট সিরিঞ্জ নিয়ে আসছে চকোয়াট্রি নামের কোম্পানিটি। তারা বলছে, নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে চকলেটও এক ধরনের ভ্যাকসিন, যেটির স্বাস্থ্যগত উপকার রয়েছে।

কোম্পানিটির প্রতিষ্ঠাতা গেনেভিয়েভ ট্রেপান্ট বলেন, এটি আশার প্রতীক। তাই আমি চকলেট ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত নিয়েছি।

মাস্ক পরা খরগোশের পর এবার চকলেট সিরিঞ্জ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ৪৫ কিলোমিটার দূরের গ্রাম লঞ্জেভিত্তিক কোম্পানি চকোয়াট্রি। কোম্পানিটি তাদের চকলেট সিরিঞ্জের নাম দিয়েছে ল'আচ'এ আজটেকা। হাঁচির শব্দ ও চকলেটের আদি উপাদান আজটেকের সমন্বয়ে এই নামকরণ করা হয়েছে।

ট্রেপান্ট বলেন, একটি চকলেট ভ্যাকসিনের অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। এটি বিমর্ষতা দূর করে। এতে রয়েছে ম্যাগনেসিয়াম। চকলেটের অনেক উপকার রয়েছে। মানুষ এগুলো জানে। সর্বোপরি, এগুলো সেনাদের মনোবল বাড়ায়।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম