প্রধানমন্ত্রীর নাশতার বিল তদন্ত করবে ফিনল্যান্ড পুলিশ

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ২১:৩৮আপডেট : ২৮ মে ২০২১, ২২:০০

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সকালের নাশতার বিল খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার ফিনল্যান্ড পুলিশ এই ঘোষণা দেয়। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাশতার জন্য ভর্তুকি নিচ্ছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় একটি ট্যাবলয়েডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবনে থাকলেও নিজেদের পরিবারের সকালের নাশতার জন্য প্রতিমাসে ৩৬৫ ডলার করে বিল নিচ্ছেন।

দেশটির বিরোধী রাজনীতিকরা প্রধানমন্ত্রীকে মুখে ডিম নিয়ে বামপন্থী হিসেবে অভিযুক্ত করেছেন। ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বলেছেন, আগের প্রধানমন্ত্রীরাও এমনটি করে গেছেন।

টুইটারে সানা মারিন লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সুবিধা চাইনি কিংবা এ বিষয়ে সিদ্ধান্তে আমি জড়িত ছিলাম না।

ট্যাবলয়েডের প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রীর সকালের নাশতার ব্যয় জনগণের করের টাকা থেকে দেওয়ার বিষয়টি ফিনল্যান্ডের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

ঘটনাটি তদন্তের অনুরোধ পাওয়ার পর পুলিশ শুক্রবার প্রাক-বিচার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, কিছু খাবারের জন্য প্রধানমন্ত্রীকে অর্থ দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রীদের পারিশ্রমিক আইন অনুসারে এটি বিধিসম্মত না। এই তদন্তে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনোভাবেই প্রধানমন্ত্রী বা তার সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো হবে না বিষয়টি।

পুলিশের তদন্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম