আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত সুইডেনের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ১৬:৫৬আপডেট : ২১ জুন ২০২১, ১৬:৫৬

সুইডেনের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন আস্থা ভোটে হেরে গেছেন। ৩৪৯ জন এমপির মধ্যে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮১ জন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৫১ জন এমপি। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোশ্যাল ডেমোক্র্যাট নেতা লোফভেন পদত্যাগ বা আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন।

ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে জোট সরকার থেকে বামপন্থী দল সমর্থন প্রত্যাহার করলে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।

অনাস্থা ভোট পাস হওয়ায় গ্রিন পার্টি নিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটদের সংখ্যালঘুদের জোট সরকারেরও পতন হলো।

প্রধানমন্ত্রী যদি পদত্যাগের সিদ্ধান্ত নেন তাহলে পার্লামেন্টের স্পিকারকে নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করতে হবে।

গত সপ্তাহে অনাস্থা ভোটের দাবি জানায় লেফট পার্টি। নতুন নির্মিত ভবনের ভাড়া নিয়ে সরকারের সঙ্গে বিরোধের পর তারা এই ডাক দেয়। অনাস্থা ভোটের প্রস্তাব দেয় দেশটির জাতীয়তাবাদী সুইডেন ডেমোক্র্যাটস এবং সমর্থন জানায় মধ্যপন্থী দুটি বিরোধী দল।

যে কোনও নতুন সরকার গঠিত হলে তা সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত বহাল থাকবে। এই বছরের সেপ্টেম্বর মাসে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান