রানওয়ে ছেড়ে ভবনে ধাক্কা খেলো এফ-১৬ যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ২২:৩৯আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:৩৯

নেদারল্যান্ডসে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি বেলজিয়ান এফ-১৬ যুদ্ধবিমান একটি ভবনে আছড়ে পড়েছে। এসময় বিমানটি ভবনের কয়েক মিটার ভেতরে ঢুকে পড়ে। তবে ওই ভবনে কেউ ছিলেন না। লিউওয়ার্ডেন বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এক পায়ে আঘাত পাওয়া পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে। কাছাকাছি থাকা আরেক সেনা সদস্য আহত হলে তাকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাসপাতালে নেওয়া হয়।

ডাচ এয়ার ফোর্স জানায়, বৃহস্পতিবার সকালে লিউওয়ার্ডেন বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। আমরা পরিস্থিনি পর্যালোচনা করছি।

পাইলট কেন নিয়ন্ত্রণ হারালেন তা স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার ছবিতে দেখা গেছে, যুদ্ধবিমানটি ভবন ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। সেখানে উপস্থিত রয়েছেন জরুরি সেবার কর্মীরা। বাতাসে ধোঁয়া উড়তেও দেখা গেছে।

ডাচ সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করবে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান