শীতে করোনার নতুন ভ্যারিয়েন্ট আসবে! আশঙ্কা ফরাসি বিশেষজ্ঞের

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ১৮:৩৬আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৮:৪২

ফ্রান্স সরকারের করোনাভাইরাস মহামারি বিষয়ক শীর্ষ উপদেষ্টা শুক্রবার সতর্ক করে বলেছেন, এই বছরের শীতে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের আত্মপ্রকাশ হতে পারে। বিএফএম নিউজ চ্যানেলকে ফরাসি সরকারের বৈজ্ঞানিক কাউন্সিলের প্রধান জ্যেন-ফ্রান্সোয়েস দেলফ্রেইজি এই সতর্কতার কথা জানিয়েছেন।

ফরাসী বিশেষজ্ঞ বলেন, শীতের সময় হয়ত আমরা আরেকটি ভ্যারিয়েন্ট দেখতে পাব।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। এই সংক্রমণের জন্য অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে।

তিনি জানান, নতুন ভ্যারিয়েন্টের প্রভাব সম্পর্কে কোনও পূর্বানুমান করতে পারছেন না বা এটি আরও বিপজ্জনক হবে কিনা তাও জানাননি। শুধু বলেছেন, এটির চরিত্র বদলের ক্ষমতা প্রায় সীমিত থাকবে।

ফরাসী সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফ্রান্সের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক দূরত্ব ও মাস্ক পরার জন্য। তিনি বলেছেন, মহামারি পূর্ব স্বাভাবিকতায় ফিরতে ২০২২ বা ২০২৩ সাল লাগতে পারে।

দেলফ্রেইজি বলেন, আগামী কয়েক বছরের বড় চ্যালেঞ্জ হলো কীভাবে আমরা সহাবস্থান করব দুটি বিশ্বের মধ্যে: টিকা নেওয়া দেশগুলো এবং যেসব দেশে টিকা পুরোপুরি দেওয়া হয়নি।

করোনার চতুর্থ ঢেউ নিয়ন্ত্রণে রাখতে ফরাসী সরকার ‘হেলথ পাস’ ব্যবস্থা চালু করেছে। জনসমাগমস্থলে প্রবেশের ক্ষেত্রে টিকা নেওয়ার বা করোনা নেগেটিভ হওয়ার প্রমাণ দেখাতে হবে।

বুধবার থেকে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, যাদুঘর, সুইমিং পুল ও ক্রীড়াক্ষেত্রে হেলথ পাস বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতায় অনেকেই সমালোচনা করছেন। সমালোচকরা বলছেন, এতে করে টিকা না নেওয়া মানুষদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী