আফগানিস্তানে শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২১, ০৭:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৭:৩৮
image

জাতিসংঘ জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে গত তিন দিনে অন্তত ২৭ শিশু নিহত হয়েছে। দেশটিতে শিশুদের উপর সহিংসতা ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগানিস্তানে তালেবানের উত্থান আরও গতি পেয়েছে। গত শুক্রবার থেকে দেশটির প্রায় ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বিরতির আহ্বান জানালেও তা উপেক্ষা করছে গোষ্ঠীটি। গত এক মাসের সংঘাতে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি বেসামরিক মানুষ।

সোমবার ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে শিশুদের বিরুদ্ধে সহিংসতা দিনে দিনে বাড়ছে। ইউনিসেফ বলছে কান্দাহার, খোস্ত এবং পাকতিয়া এই তিন প্রদেশে ২৭ শিশু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় গত তিন দিনে আরও ১৩৬ শিশু আহত হয়েছে।

ইউনিসেফ আফগানিস্তানের কর্মকর্তা সামান্থা মর্ট বলেন, ‘আফগানিস্তান দীর্ঘ দিন ধরেই শিশুদের জন্য পৃথিবীর অন্যতম বাজে জায়গা কিন্তু গত কয়েক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’

রাস্তার পাশে পেতে রাখা বোমা এবং ক্রসফায়ারে শিশুরা নিহত ও আহত হচ্ছে। আফগানিস্তানের এক মা জানিয়েছেন, রাতে ঘুমিয়ে থাকার সময় তাদের বাড়িতে বোমার আঘাতে আগুন ধরে যায়। আর এতে তার দশ বছর বয়সী মারাত্মকভাবে পুড়ে যায়। আবার সহিংসতার কারণে বহু শিশু বাড়ি ছেড়ে বাইরে থাকতে বাধ্য হচ্ছে।

শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

/জেজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের