ইতালির এই শহরে মাত্র ১০০ টাকায় মিলবে বাড়ি!

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৬:৪১আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪:২৩

ইতালিতে বাড়ি কিনতে চান? নামমাত্র দামে পাওয়া যাচ্ছে। বছরখানেক আগেই সিসিলি-র মুসোমেলি শহরে এক ইউরোতে আস্ত বাড়ি বিক্রির ঘোষণা এসেছেল। তবে এবার খোদ রোমের ল্যাটিয়াম অঞ্চলের মেনজা শহরে মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রি করার ঘোষণা দিয়েছেন স্থানীয় মেয়র ক্লডিও স্পেরদুতি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৯৯ টাকা ৮১ পয়সা!

ল্যাটিয়াম অঞ্চলের কোনও শহরে এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা এটিই প্রথম। ফলে রাজধানী শহরের কাছাকাছি থাকতে আগ্রহীদের জন্য এটিকে একটি আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নান্দনিক সব ডিজাইনের বাড়িগুলো এভাবে বিক্রির পেছনে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পরিকল্পনা অনুযায়ী, গ্রামগুলোকে পুনরুজ্জীবিত করা এবং দূরবর্তী অঞ্চলে পর্যটনের প্রসার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাড়ি কেনার পর ক্রেতার নিজ খরচেই সেটির মেরামত কাজ সম্পন্ন করতে হবে।

মেয়র ক্লডিও স্পেরদুতি জানান, তারা ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন। পুরনো মালিকরা কর্তৃপক্ষের কাছে বাড়িগুলো হস্তান্তরের পর বিক্রির জন্য সেগুলোর তথ্য ওয়েবসাইটে হালনাগাদ করা হয়।

এর আগে ১৯৬৮ সালে ভূমিকম্পের পর ইতালির একটি শহর জনশূন্য হয়ে দীর্ঘদিন পড়ে থাকার পর সেখানকার মেয়র বাড়িগুলোকে মেরামত করে নামমাত্র দামে সেগুলোকে নিলামে তোলার ব্যবস্থা করেন। সেই প্রচেষ্টা সফল হয়েছিল। এরপর একই পথে হাঁটে মুসোমেলি। এবার সেই তালিকায় যুক্ত হলো মেনজা শহরের নাম।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের