ফ্রান্সে টিকা না নেওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত, প্রতিবাদে অনশন

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০

নির্ধারিত সময়ের মধ্যে করোনা প্রতিষেধক টিকা না নেওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ফরাসি সরকার। বুধবার সরকারের জারি করা নতুন নিয়মে দেশটির ২৭ লাখ স্বাস্থ্যকর্মীসহ ফায়ার সার্ভিসের স্টাফদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমন পদক্ষেপের বিরুদ্ধে অনশনে বসেছেন অনেক কর্মী।

দক্ষিণ ফ্রান্সের নিস শহরে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে লাল কালিতে প্ল্যাকার্ডে ‘হ্যাঙ্গার স্ট্রাইক’ লিখে অনশনে বসেন এক কর্মী। তিনি তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিনের বিরুদ্ধে নয়। কিন্তু সরকার জোর করে মানুষকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে। এ নিয়েই আমাদের আপত্তি’। 

ফ্রান্সে অনশনে বসছেন দুই স্বাস্থ্যকর্মী

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানান, বেঁধে দেওয়া সময় পার হওয়ায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে কর্মরত তিন হাজার স্বাস্থ্যকর্মীর কাজ স্থগিত করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত জুলাই মাসে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের আল্টিমেটাম দেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। তা না হলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করার হুঁশিয়ারিও দেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম