পশ্চিমা দুনিয়ার রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬

পশ্চিমা দুনিয়ার রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার নিউ ইয়র্কে তার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি (টিএএসসি) আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এরদোয়ান বলেন, মুসলিমবিদ্বেষ এবং বিদেশিদের বিরুদ্ধে অসহিষ্ণু মনোভাব পশ্চিমের রাজনীতিকে জিম্মি করে রেখেছে। এই বিদ্বেষ ও অসহিষ্ণুতা মুসলমানদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে।

তিনি বলেন, ইসলামোফোবিয়া এবং জেনোফোবিয়া এই উভয় মতাদর্শই রাষ্ট্রীয় নীতি ঠিক করে দিচ্ছে। এটি একটি ধ্বংসাত্মক ট্রেন্ডে পরিণত হয়েছে যা সামাজিক শান্তির জন্য সরাসরি হুমকি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। কোভিডের মতোই বিপজ্জনক এই ভাইরাসের নাম ইসলামোফোবিয়া। যেসব দেশ বহু বছর ধরে গণতন্ত্র ও স্বাধীনতার গহ্বর হিসেবে চিত্রিত হয়েছে সেসব দেশেই এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে।’

এরদোয়ান বলেন, ইসলামোফোবিয়া এবং আইএসের সন্ত্রাসবাদ একই ধরনের আদর্শিক ধর্মান্ধতা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায় বিশেষ করে ৯/১১-এর পরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অথচ তারা বৈধ ও গণতান্ত্রিক উপায়ে ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে সাড়া দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি