কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পুজদেমন ইতালিতে গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩

স্পেনের কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন ইতালি থেকে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ইতালির সার্দিনিয়া দ্বীপে ভ্রমণের সময় গ্রেফতার হন তিনি। স্পেন সরকারের একটি অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।  

পুজদেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে স্পেন। দেশটির দাবি, ২০১৭ সালে কাতালানের স্বাধীনতার দাবিতে অবৈধ গণভোট আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন এই আলোচিত কাতালান নেতা।

২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে বিক্ষোভ

তিনি স্বায়ত্বশাসিত কাতালোনিয়া অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। সেখানে গণভোটের আয়োজনের পর রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ায় স্পেন থেকে পালিয়ে যান। এরপর থেকেই বেলজিয়ামে অবস্থান করছিলেন তিনি।

কার্লেস পুজদেমনের আইনজীবী বলছেন, স্থানীয় সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে। এছাড়া তাকে প্রত্যর্পণ করা হতে পারে। তাকে গ্রেপ্তারে টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন কাতালোনিয়ার নতুন প্রেসিডেন্ট পেরে আরাগোনস। আরাগোনস নিজেও একজন বিচ্ছিন্নতাবাদী নেতা। 

/এলকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম