মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ০৬:৪৫আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৬:৪৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া। এছাড়া জেট ইঞ্জিন, জাহাজ, যুদ্ধবিমান ও সাবমেরিনের উন্নয়নেও মস্কোর সঙ্গে কাজ করবে আঙ্কারা। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, বুধবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ শহর সোচিতে পুতিনের সঙ্গে তার আন্তরিক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে তুরস্কে আরও রাশিয়ান পারমাণবিক চুল্লি নির্মাণসহ সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের তীব্র চাপ সত্ত্বেও রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যাচ কেনারও অঙ্গীকার করেন এরদোয়ান। তিনি বলেন, ‘এস-৪০০-এর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এক পা পিছিয়ে যাওয়া বা এমন কিছু করার প্রশ্নই উঠে না।’

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে আলাপকালে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-ও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার কথা বলেন। তিনি বলেন, দুই নেতা সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাব্য ধারাবাহিকতা এবং এস-৪০০ ও অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দীর্ঘদিনের সদস্য তুরস্ক। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটেছে। ক্ষমতায় আসার আগেই এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তুরস্কে এরদোয়ান বিরোধীদের সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এ বছরের গোড়ার দিকে আঙ্কারাকে যুক্তরাষ্ট্রের ‌‘তথাকথিত’ অংশীদার হিসেবে আখ্যায়িত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মূলত আঙ্কারার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতেই বুধবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ শহর সোচিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হন এরদোয়ান। সূত্র: ফিনান্সিয়াল টাইমস, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের