তিন হাজার বছর আগেও বিয়ার ও পনির খেয়েছে মানুষ

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১২:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:১৮

মানুষের হাতে হাতে বিয়ার এবং পনির পৌঁছে গোপন কিছু নয়। কিন্তু নতুন এক জরিপে দেখা গেছে ইউরোপে এর শেকড় কতোটা গভীর। অস্ট্রিয়ার একটি লবণের খনিতে প্রায় দুই হাজার সাতশ’ বছর আগে এগুলো খাওয়া হয়েছে বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

অস্ট্রিয়ান আল্পস পর্বতের হলস্টাট খনির গভীরে পাওয়া মানুষের মলের নমুনা বিশ্লেষণ করে এসব তথ্য আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইতালির বোলজানোর ইউরাক রিসার্চ ইনস্টিটিউটের মাইক্রোবায়োলোজিস্ট ফ্রাঙ্ক মাইক্সনার ওই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। দুই সহস্রাব্দেরও বেশি আগে লবণ খনির কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে গাঁজন প্রক্রিয়া ব্যবহার করতে পারতো দেখে তিনি হতবাক হয়েছেন।

ফ্রাঙ্ক মাইক্সনার বলেন, ‘আমার মতে এটা খুবই স্পর্শকাতর। ওই সময়ে এটা হতে পারে তা আমি আশা করিনি।’ গবেষকেরা বলছেন ইউরোপে পনির পাওয়ার সবচেয়ে প্রাচীন প্রমাণ এটাই।

প্রাচীন লেখা এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণে অ্যালকোহল পানের কথা জানা যায়। তবে লবণ খনি কর্মীদের মলে পাওয়া নমুনা ওই সময়ে উপমহাদেশে বিয়ার পানের প্রথম প্রমাণ।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হলস্টাট তিন হাজারেরও বেশি সময় আগে থেকে লবণ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ফ্রাঙ্ক মাইক্সনার বলেন, ‘ওই স্থানটি বিশেষ গুরুত্বপূর্ণ, এটা আল্পস পর্বতের মাঝখানে। পুরো জনগোষ্ঠী ওই খনি কেন্দ্র করেই কাজ ও বসবাস করতো।’ কর্মীদের পুরোটা সময় কাটতো খনিতে। কাজ, খাওয়া, এবং বাথরুমের কাজও সেখানে সারতে হতো তাদের।

ওই এলাকায় সার্বক্ষণিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং লবণের অতি ঘনত্বের কারণে খনি কর্মীদের মল দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষিত থেকেছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের