জলবায়ু নিয়ে হঠাৎ ঐকমত্যে চীন-যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:৪৪

বৈশ্বিক জলবায়ু সংকট উত্তরণে আগামী দশকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন কপ২৬ থেকে এমন বিরল ঘোষণা এসেছে। বিশ্বের এই দুই অন্যতম কার্বন নির্গমনকারী দেশ যৌথ ঘোষণায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবারের যৌথ ঘোষণায় বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ু বিপর্যয় রোধে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বেইজিং-ওয়াশিংটন। প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা ছিল।

মিথেন নির্গমন, ক্লিন এনার্জিতে রূপান্তর এবং ডি-কার্বনাইজেশনসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছায় তারা। এ বিষয়ে মার্কিন জলবায়ুদূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করাই একমাত্র পথ। তিনি বলেন, ‘প্রতিটি পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ। আমাদের সামনে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে'। এমন পদক্ষেপে স্বাগত জানিয়েছে জলবায়ু বিষয়ক আন্দোলনকারীরা।

যদিও বিশ্বে কার্বন নিঃসরণে সবার ওপরে চীন ও যুক্তরাষ্ট্র। পিছিয়ে নেই রাশিয়া, ভারত ও জার্মানিও ।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আগামী সপ্তাহে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও সম্প্রতি দুই দেশের মধ্যে তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা জানায়নি কোনও পক্ষ।

/এলকে/এমওএফ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের