এলিসি প্রাসাদে সেনা ধর্ষণের অভিযোগ, তদন্তে ফ্রান্স

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮:২৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদে এক সেনাকে ধর্ষণের অভিযোগ তদন্ত শুরু হয়েছে। ফরাসি প্রসিকিউটররা এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জুলাই মাসে এলিসি প্রাসাদে একটি অভ্যর্থনা অনুষ্ঠান শেষে যৌন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী সেনা সদস্য।

অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

খবরে আরও বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও একজন সেনা সদস্য। তাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

লিবারেশন দৈনিক পত্রিকা শুক্রবার প্রথম খবরটি প্রকাশ করে। অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তি উভয়েই প্রাসাদের হাই-সিকিউরিটি কার্যালয়ের কর্মী বলে পত্রিকাটি উল্লেখ করে।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ ঘটনাটি অভিযোগ সম্পর্কে জানতে পারার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে নিপীড়নের শিকার নারীকে সহযোগিতার জন্য।

এলিসি প্রাসাদ জানিয়েছে, নিপীড়নের শিকার নারী ও অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

সম্প্রতি কয়েকটি যৌন হামলার কেলেঙ্কারি ফরাসি সমাজে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী