বেলারুশের ওপর ফের নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউ’র

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬:৫৭

ইউরোপে ঢুকতে প্রচণ্ড শীতের মধ্যেই পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অবস্থান করছেন শত শত শরণার্থী। এসব শরণার্থীদের নিজেদের সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে পোল্যান্ড। এদিকে সংকটের জন্য শুরু থেকেই বেলারুশ সরকারকে দায়ী করে আসছে ইইউ। এবার দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুত নিচ্ছে সংস্থাটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দিনদিন পোল্যান্ড-বেলারুশ সীমান্তের মানবিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সীমান্তে খাদ্য ও আশ্রয়ের অভাবে অনেকেই অসুস্থ। এই সংকটে করণীয় নিয়ে সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠক থেকে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শরণার্থীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে সীমান্তে সেনাদের অবস্থান

এর মধ্যে অভিবাসী, উদ্বাস্তুদের বেলারুশে পরিবহনের সঙ্গে জড়িত বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে। যদিও এখনও ইইউ’র পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়নি। সীমান্তে অবস্থান নেওয়া মধ্যপ্রাচ্যের শরণার্থীরা পোল্যান্ড হয়ে ইউরোপে যে প্রবেশের চেষ্টা চালাচ্ছে এর জন্য বেলারুশকেই দায়ী করছে ইইউ। কারণ হিসেবে বলছে, পূর্বে বিভিন্ন কারণে বেলারুশকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নিতেই সীমান্তে শরণার্থী সংকট তৈরি করেছে আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর সরকার। যদিও তা অস্বীকার করছে মিনস্ক।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী