ফ্রান্সকে অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১০:১৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০:১৬

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছানো অভিবাসীদের ফিরিয়ে নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে চিঠি দিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ওই চিঠিতে গত বুধবার ২৭ জন প্রাণ হারানোর মতো বিপর্যয় এড়াতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াদের ফিরিয়ে নিতে ফ্রান্স একমত হলে ফের একই ধরনের বিপর্যয় এড়াতে এর ‘তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ প্রভাব’ থাকবে।

এর আগে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানায় যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বুধবার ইংলিশ চ্যানেলে রেকর্ড প্রাণহানিতে নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ, সাত নারী এবং তিন শিশু রয়েছে।

ফরাসি প্রেসিডেন্টকে লেখা চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে পাঁচটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সেগুলো হলো: ফরাসি উপকূল থেকে আরও নৌকা ছেড়ে যাওয়া ঠেকাতে যৌথ টহল, সেন্সর ও রাডারের মতো উন্নত প্রযুক্তি মোতায়েন, পরস্পরের আঞ্চলিক জলসীমায় টহল এবং আকাশপথে নজরদারি, যৌথ গোয়েন্দা কার্যক্রম জোরালো করা, তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নিতে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি।

ফরাসি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার ফ্রান্স সফরে যান ব্রিটিশ কর্মকর্তারা। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আগামী রবিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম