সবুজ চোখের সেই আফগান শরণার্থী এখন ইতালিতে

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২:১৭

কয়েক দশক আগে ন্যাশনাল জিওগ্রাফির কাভার হয়ে বিশ্ব জুড়ে পরিচিতি পাওয়া সবুজ চোখের আফগান শরণার্থী শরবত গুলা ইতালি পৌঁছেছেন। বৃহস্পতিবার ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগান নাগরিক শরবত গুলা রোমে পৌঁছেছেন।’ তবে তার পৌঁছানোর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

রোম জানিয়েছে, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ত্যাগে ইচ্ছুক নাগরিকদের সরাতে কাজ করে যাওয়া একটি অলাভজনক সংস্থার আবেদনে সাড়া দিয়ে তারা শরবত গুলাকে সরিয়ে নিয়েছে।

১৯৮০’র দশকে মার্কিন ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি পাকিস্তানের এক শরণার্থী শিবিরে কিশোরী শরবত গুলার ছবি তোলেন। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে সেই ছবি প্রকাশ হলে বিশ্বের সবচেয়ে পরিচিত আফগান শরণার্থী হয়ে ওঠেন গুলা।

শরবত গুলা জানান ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের চার-পাঁচ বছর পর তিনি এতিম হিসেবে পাকিস্তানে পৌঁছান। লাখ লাখ আফগান শরণার্থী তখন পাকিস্তানে আশ্রয় নেয়। জাল পরিচয়পত্র নিয়ে পাকিস্তানে বসবাসের অভিযোগে ২০১৬ সালে শরবত গুলাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়।

সেপ্টেম্বরের শুরুতে রোম জানায়, আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর তারা ৫ হাজার আফগান নাগরিককে দেশটি থেকে সরিয়ে নিয়েছে। এই মাসের শুরুতে আফগানিস্তানের প্রথম নারী প্রসিকিউটর মারিয়া বশিরের নাগরিকত্বের আবেদন মঞ্জুর করে ইতালি। গত ৯ সেপ্টেম্বর তিনি ইতালি পৌঁছান।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম