জনসনের চিঠির পর যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক বাতিল করলো ফ্রান্স

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫:৪৭

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের ফিরিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্টকে চিঠি দেওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে প্যারিস।

গত বুধবার ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ অভিবাসী নিহত হওয়ার পর যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই চিঠিতে ফ্রান্স হতাশ হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি বলেন, ‘এটা প্রকাশ করা আরও খারাপ হয়েছে।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে চিঠি দিয়ে এই ধরণের বিপর্যয় এড়াতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াদের ফিরিয়ে নিতে ফ্রান্স একমত হলে ফের একই ধরনের বিপর্যয় এড়াতে এর ‘তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ প্রভাব’ থাকবে।

বরিস জনসনের চিঠির পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রকাশ্য চিঠিকে এবং সহযোগীদের মধ্যকার আলোচনা প্রকাশ করাকে অগ্রহণযোগ্য মনে করি। ফলে প্রীতি প্যাটেল আর আমন্ত্রিত নন।’

ফরাসি প্রেসিডেন্টকে লেখা ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্স সরকারের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেন ওই চিঠি ইংলিশ চ্যানেল উপকূলে ফ্রান্স যা করেছে তাকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী