ওমিক্রন ঠেকাতে সময়ের সঙ্গে পাল্লা দিন: ইইউ প্রধান

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ০০:১৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০০:১৪

নতুন করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন আরও ভালোভাবে বুঝতে এবং এটি মোকাবিলায় প্রয়োজন পড়লে টিকার ধরণে বদল আনতে পুরো বিশ্বকে সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন। রবিবার লাটভিয়ার রাজধানী রিগা সফরের সময় এই মন্তব্য করেন তিনি।

ওমিক্রন ভ্যারিয়েন্ট বুঝতে বিজ্ঞানীদের সময় দিতে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে ইইউ প্রধান ভন ডার লিয়েন বলেন, ‘আমরা জানি আমাদের এখন সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে।’

উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘এই ওমিক্রন ভ্যারিয়েন্টের মিউটেশনের মান সম্পর্কে পুরো চিত্র পেতে বিজ্ঞানী এবং (ভ্যাকসিন) উৎপাদকদের দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন। আমাদের কিনতেও সময় দরকার।’

মানুষকে টিকা নিতে, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান ইইউ প্রধান। উরসুলা ভন ডার লিয়েন জানান গ্রীষ্মে বায়োএনটেক/ফাইজারের সঙ্গে ইউরোপীয়ান কমিশনের ১৮০ কোটি ডোজ টিকা কেনার যে চুক্তি হয়েছে তাতে নতুন ভ্যারিয়েন্ট ঠেকানোর একটি ধারা রয়েছে। ওই ধারার অধীনে নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন এবং মারাত্মক পরিবর্তিত কোভিড-১৯ ভ্যারিয়েন্টটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সীমান্ত, নতুন করে আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। গত প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারি নিয়ে নতুন শঙ্কা ছড়াচ্ছে এই ভ্যারিয়েন্ট।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের