টিকা না নিলেই গ্রিসের ষাটোর্ধ্বদের জরিমানা

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ০৬:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৬:২৭

৬০-এর বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে জরিমানার পদক্ষেপ নিয়েছে গ্রিস সরকার। যারা টিকা নেবে না তাদেরকে ১০০ ইউরো (বাংলাদেশি ৯ হাজার ৭০৯ টাকা) জরিমানা গুনতে হবে। মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

বিশ্বজুড়ে করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ এড়াতে টিকা নেওয়ায় জোর দিচ্ছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জরিমানার অর্থ গ্রিসের স্বাস্থ্যখাতে যাবে।

গ্রিসে ১১ মিলিয়ন জনসংখ্যার ৬৩ শতাংশ দুই ডোজ করোনার প্রতিষেধক টিকা নিয়েছে। কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে, ষাটোর্ধ্ব ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনও টিকা পায়নি।

এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ৬০ ঊর্ধ্বদের আগামী ১৬ জানুয়ারির মধ্যে টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করতে হবে। তাদের টিকা নেওয়া বাধ্যতামূলক। গ্রিসে করোনায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা
ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া ২২ অভিবাসনপ্রত্যাশীর ১০ জন সুনামগঞ্জের
ভূমধ্যসাগর থেকে ২১ বাংলাদেশি উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি