ব্রাসেলসে করোনা নিষেধাজ্ঞাবিরোধী বিক্ষোভে সহিংসতা

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ০৫:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:০৩

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জল কামান ব্যবহার হয়েছে। এতে রবিবার (৫ ডিসেম্বর) করোনা বিধিনিষেধের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর কার্যালয় ব্রাসেলসের যে এলাকায় অবস্থিত সেই এলাকায় রবিবার শান্তিপূর্ণ মিছিল করে কয়েক হাজার বিক্ষোভকারী। কিছু বিক্ষোভকারী পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে জবাবে টিয়ারগ্যাস ও জল কামান প্রয়োগ করে নিরাপত্তা বাহিনী।

বিক্ষোভকারীরা গত অক্টোবরে আরোপ করা নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন। এই নিষেধাজ্ঞায় রেস্টুরেন্ট ও বারে প্রবেশ করতে কোভিড-১৯ পাস দেখানো বাধ্যতামূলক করা হয়। বিক্ষোভকারীরা বলছেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক।

ইউরোপের সর্বোচ্চ হারের সংক্রমণ ঠেকাতে শুক্রবার নতুন করে বিধিনিষেধ আরোপ করলে বিক্ষোভ শুরু হয়। এদিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাস্ক বাধ্যতামূলক করা হয় এবং স্কুল ছুটি বাড়ানো হয়।

উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকেও ব্রাসেলসে বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়ায়। ওই ঘটনার পর বহু মানুষকে গ্রেফতার করা হয়।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী