বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: ফরাসি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১১:০৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:০৬

ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে করোনার ভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে আগামী বছরের শুরুতে ফ্রান্সে দাপট দেখাতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। শুক্রবার যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশে কড়াকড়ি আরোপের পর এমন বার্তা দেন তিনি।

শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে সর্বোচ্চ ওমিক্রনে শনাক্ত হয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। এছাড়া সবশেষ দেশটিতে ৯৩ হাজারের বেশি করোনায় শনাক্তের খবর পাওয়া গেছে। সংক্রমণের বিস্তার রোধে দেশটি থেকে ফ্রান্স ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে ফরাসি সরকার।

ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় একইদিন নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জার্মানিতেও অতিরিক্তি বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার জার্মানিতে করোনায় শনাক্ত হয়েছে ৫০ হাজার মানুষ।

পরিস্থিতি অবনতি হতে থাকায় ব্রিটিশ পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ফ্রান্সের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ডোভার বন্দর এবং ইউরোস্টার টার্মিনালে গাড়ির দীর্ঘ জটলা সৃষ্টি হয়।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ রোধেই ধারাবাহিকভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সামনে সরকার নতুন পদক্ষেপ নেবে। কারণ যারা এখনও যারা টিকা নেয়নি তাদের কারণে পুরো দেশকে ঝুঁকিতে ফেলতে পারি না। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নিজ দেশের নাগরিকদের টিকা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

/এলকে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম