ওমিক্রন: লকডাউনে নেদারল্যান্ডস

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১, ১০:৪৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:২৬

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদার‌ল্যান্ডস সরকার। নতুন স্ট্রেইনের বিস্তার রোধে পানশালা, জিম, সেলুনসহ অন্যান্য পাবলিক ভেন্যু আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার এক ঘোষণায় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপ নেওয়া ‘অনিবার্য’ ছিল। নতুন সিদ্ধান্ত রবিবার (১৯ ডিসেম্বর) কার্যকর হচ্ছে। তিনি আরও জানান, ‘আমি এখানে বিষন্ন হৃদয়ে দাঁড়িয়ে আছি। আপনারাও হয়তো এরকমই অনুভব করছেন। এক বাক্যে বলতে গেলে, নেদারল্যান্ডস রবিবার থেকে লকডাউনে ফিরে যাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লকডাউনের আওতায় নিত্য প্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের দোকান, পানশালা, শরীরচর্চা কেন্দ্র, সেলুন এবং অন্যান্য জনসমাগমের জায়গাগুলো বন্ধ থাকবে। বাড়িতে দু’জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না। তবে বড়দিনে শুধু কিছুটা ছাড়া দেওয়া হয়েছে। ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এবং নতুন বছরের আয়োজনে একসঙ্গে সর্বোচ্চ চারজন অতিথি বাসায় আমন্ত্রণ জানানো যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের তথ্য অনুায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে ২৯ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ।

বর্তমানে দেশটিতে অমিক্রন দ্রুত ছড়াতে শুরু করেছে। শুধু নেদারল্যান্ডসেই নয় ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে করোনাও অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। ধারণা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে পুরো ইউরোপে ভয়াবহ রূপ নেবে এটি। ইতোমধ্যে ফ্রান্স ও জার্মানিও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

/এলকে/
সম্পর্কিত
নেদারল‍্যান্ডসে মোদির ঝালমুড়ি, মাতলেন সবাই
ডাচ প্রমোদতরির যাত্রীদের মধ্যে হান্তাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা
আবেদন যাচাইয়ে কড়াকড়ি, স্টুডেন্ট ভিসা বাতিল করছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম